রেড পান্ডা প্রজননে অনন্য নজির স্থাপন করল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জু'লজিক্যাল পার্ক
দি নিউজ লায়নঃ রেড পান্ডা প্রজননে অনন্য নজির স্থাপন করল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জু'লজিক্যাল পার্ক। চলতি সিজনে সাতটি রেড পান্ডা শাবকের জন্ম হলো এখানে। চলতি মাসের দ্বিতীয় বার রেড পান্ডা শাবকের জন্ম হয়েছে পাহাড়ের এই চিড়িয়াখানায়। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে দুটি শাবক এর জন্ম দেয় মা কিটচি এবং বাবা সত্ত্বিক। এর আগে চলতি মাসেই একটি রেড পান্ডা সম্পর্কের জন্ম দিয়েছিল মা ইয়েশি এবং বাবা পাবু।
সবমিলিয়ে পাহাড়ে চিড়িয়াখানায় রেড পান্ডা শাবকের সংখ্যা বেড়ে দাঁড়াল 28। এ প্রসঙ্গে পদ্মজা নাইডু হিমালয়ান জু'লজিক্যাল পার্কের অধিকর্তা ধর্মদেও সিং জানান, একটি সিজনে সাতটি রেড পান্ডা শাবক এর জন্ম অত্যন্ত বিরল ঘটনা সবচেয়ে খুশির বিষয় হলো প্রতিটি ক্ষেত্রে শাবক এবং তার মা সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।
যেহারে এখন পাহাড়ে চিড়িয়াখানায় রেড পান্ডা সংখ্যা বাড়ছে তা অত্যন্ত আশাব্যঞ্জক এবং মনে করা হচ্ছে আগামী দিনে এই সংখ্যায় এতটাই পারবে যাতে পাহাড়ের স্বাভাবিক পরিবেশে রেড পান্ডার মুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হবে 80 এবং 90 এর দশক থেকে রেড পান্ডার সংখ্যা বৃদ্ধির যে অভিযান শুরু হয়েছিল যে উদ্যোগ নেয়া হয়েছিল এবং যার কো-অর্ডিনেটর হিসেবে পদ্মজা নাইডু হিমালয়ান জু'লজিক্যাল পার্ক কাজ করছিল, দীর্ঘ প্রায় 30 বছর পর এই অভিযান সাফল্যের মুখ দেখতে চলেছে যা অত্যন্ত আনন্দের। একইসঙ্গে তাঁর আশা পাহাড়ের চিড়িয়াখানায় এই নতুন অতিথিদের দেখতে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন দলে দলে পর্যটকেরা এসে ভিড় জমাবেন চিড়িয়াখানায়।

Post a Comment